1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মাগুরায় গ্যাস মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার

মাগুরা প্রতিনিধি : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, অনুমোদনহীনভাবে অতিরিক্ত গ্যাস মজুদ এবং অগ্নিনিরাপত্তা বিধি না মানায় মাগুরায়, ‘জেনারেল গ্যাস হাউস’-কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

রোববার  বেলা ১২ থেকে ২ টা পর্যন্ত এ অভিযানে শহরের দোহার পাড় এলাকায় মেসার্স জেনারেল গ্যাস হাউজ নামক ডিলার প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা অনিয়ম। খুচরা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম ১২৫৩ টাকা হলেও এই ডিলার প্রতিষ্ঠানটি পাইকারি বিক্রয় করছেন ১৩৩০-১৩৫০ টাকা। শত শত সিলিন্ডার মজুদ থাকলেও তিনি কতগুলো সিলিন্ডার মজুদ রাখতে পারবেন তার স্বপক্ষে কোন ডকুমেন্টস দেখাতে পারেন নি। এছাড়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ওজন করে কম পাওয়া যায় এবং একটি মাত্র অগ্নি নির্বাপক যন্ত্র যা ২০২২ সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে।

এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাবার সংরক্ষণ ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

 অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews