1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার

​মাসুম মির্জা বিশেষ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:হোসেন কবির এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ শাহাবুদ্দিন মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, ​এসময় আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সহায়তা করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফ,সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল কবির,শিবপুর ইউনিয়ন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নাজমুল আলম আরিফ,সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ের সাবেক বিদ্যুৎশাহী সদস্য লুৎফুর রহমান,ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়া,সিনিয়র শিক্ষক কবি কামরুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। ​ ​

সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।এরপর ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ​প্রধান অতিথির পক্ষে বক্তব্যে এম আর মুজিব শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। আজকের এই ক্ষুদে অ্যাথলেটরাই ভবিষ্যতে দেশের মুখ উজ্জ্বল করবে।” ​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মো: হোসেন কবির অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews