1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৯ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ মো. শাহীন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার রায়েন্দা ফেরীঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক শাহীন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো. কামাল হোসেনের ছেলে।
​জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় রায়েন্দা বাজার ফেরিঘাটে এলাকা থেকে শাহীনকে ৫৭ পিসি ইয়াবা সহ ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামীনুল হকের নেতৃত্বে একটি দল  ঘটনাস্থলে পৌঁছে মাদকসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহীন জানায়, সে দীর্ঘদিন ধরে রায়েন্দা বাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মঠবাড়িয়া এলাকায় খুচরা বিক্রি করে আসছিল। ঘটনার রাতে রায়েন্দা পূর্বমাথা কামার পট্টি এলাকার আল-আমিন শাহ নামক এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকায় এই ৫৭ পিস ইয়াবা ক্রয় করেছে বলে সে স্বীকারোক্তি দিয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ  মো. শামিনুল হক বলেন, আটক শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে  তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews