1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের পুলিশের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ বাস নদীতে পড়ে নিহত ২, জীবিত উদ্ধার ১১ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার ডুবি, নিহত ১ সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬ শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল  মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার মদসহ ১ মাদক কারবারি আটক মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের আসামি আটক

জঙ্গি হামলায় পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে ৩ পুলিশ নিহত

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলা পুলিশের সদর দপ্তরে জঙ্গি হামলা চালানো হয়েছে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় ওই তিন পুলিশ নিহত হয়েছেন। পাকিস্তান পুলিশের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশের উচ্চ-পদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদর দপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশের সাথে জঙ্গিদের লড়াই চলেছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সাথে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন। তিনি বলেন, এসময় তিন হামলাকারীকেও হত্যা করেছে পুলিশ।

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে বলে গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews