1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা

সুন্দরবনে গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর ১ সদস্য আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৫ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
মংলা কোষ্টগার্ডের একটি দল সুন্দরবনের শেলা নদীর মুক্তির খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে । এ সময় তার দেয়া তথ্য মতে ওই এলাকা থেকে এক নালা বন্দুক একটি, ১৬ রাউন্ড তাজা গুলি ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করে।বৃহস্পতিবার ১২ মার্চ সকালে মংলা পশ্চিম জোনের কোস্টগার্ড একটি দল এ অভিযান চালায়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুন্দরবনে করিম – শরিফ বাহিনীর সদস্যরা জেলেদেরকে মুক্তিপনে আটক করে। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ডের একটি দল সুন্দরবনের শেলা নদীর মুক্তির খাল এলাকায় অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করে।
পরে ওসমান গনির তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা গুলি জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গণি জানান, সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ   সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
 এ ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের দস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews