
নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি:
’যে মুখে মা ডাক, সে মুখে মাদক নয়’ মাদককে না বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে র্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। উপজেলার অলংকারকাঠী মনিরাম (এম.আর) মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ওই র্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়। রোববার (৩ আগষ্ট) সকালে বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের একটি র্যালি বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে স্থানীয় নয়ারহাট বাজার ও ৩নং স্বরূপকাঠী ইউনিয়ন পরিষদ চত্তর ঘুরে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে ছাত্র-শিক্ষদের সমন্বয়ে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদকের বিভিন্ন দিক নিয়ে আয়োচনা হয়।
★ একটি মাদক মুক্ত নিরাপদ, পরিবার, সমাজ ও দেশ গড়তে, সহযোগিতার প্রত্যয় নিয়েই
আমাদের পথ চলা।
★ মাদক মুক্ত তারুণ্য চাই।
★ মাদকাসক্তি সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়।
★ মাদকাসক্তি রুখবোই সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ আগামীর বাংলাদেশ গড়বোই।
★ যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না।
★ মাদকের বিরুদ্ধে লড়বো উজ্জ্বল ভবিষ্যৎ গড়বো।
★ মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাই প্রজন্ম, বাচাই জীবন।
আলোচনা সভায় মাদকের কুফল ও বিভিন্ন নিয়ে বক্তব্য রাখেন, অলংকারকাঠী মনিরাম (এম.আর) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউল হক, সিনিয়র শিক্ষক এ.কে.এম.ওবায়দুল্লাহ, অপর্না মন্ডল, মোঃ কবির হোসেন, এম, রহমতুল্লাহ, ১০ম শ্রেণী ছাত্রী আদ্রিতা রহমান, ১০ম শ্রেনীর ছাত্র মোঃ রিয়াদুল ইসলাম, ৯ম শ্রেণীর ছাত্রী সুরাইবা ও ৮ম শ্রেণীর ওয়াজিহা তাবাসসুম ও মোঃ হাসিবুল ইসলাম প্রমুখ।
Leave a Reply