
মো. রুহুল আমিন নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদ উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নেতৃত্বে সরকারি স্বরূপকাঠী কলেজ সংলগ্ন পার্টি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ র্যলিটি ইন্দেরহাট-মিয়ারহাট বন্দর গুরে উপজলে সদরের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার দশটি ইউনিয়ন ও পৌরসভা থেকে দলীয় নেতাকর্মীরা এতে অংশ নেন। সকাল থেকেই কলেজ সংলগ্ন পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটে।
সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন,
“আমরা নেছারাবাদ উপজেলা বিএনপি ভিন্ন ভিন্ন ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেও দলের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ।
পিরোজপুর-২ আসনে আমরা কোনো শরিক দলের প্রার্থী চাই না। বিএনপি থেকে যাকেই নমিনেশন দিবে আমরা তাকেই বিজয়ী করবো। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে একসাথে কাজ করবো।
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
শহীদ জিয়ার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে দেশনেতা তারেক রহমান আজ ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে কাজ করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদার, ইমাম আকন, ইশতিয়াক আহমেদ সোহাগ, মাসফিক সোহেল, মনিরুল ইসলাম মনির, রাজিব রায়হানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ। এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পাশাপাশি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. ওয়াহিদুজ্জামানের সমর্থকরা ফজিলা রহমান মহিলা কলেজের সামনে, জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি মো. ফাকরুল আলমের সমর্থকরা সুটিয়াকাঠি মাঝিবাড়ী পার্টি অফিসের সামনে থেকে তাদের সমর্থকদের নিয়ে র্যলি বের করে মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দর প্রদক্ষিন করে এবং স্বরূপকাঠী পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন এর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply