1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

মুদি দোকানে মদ ও চোরাইকৃত মোবাইল ফোনের বেচাকেনা ! আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৪ বার

নড়াইল প্রতিনিধি,

নড়াইল শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র রূপগঞ্জ বাজারের মুদি দোকান লক্ষèী ভান্ডারে অভিযান চালিয়ে মদ, বিয়ার, ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় দু’জনকে আটক করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটা থেকে একটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নড়াইল সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জেলা পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে ছিলেন।

অভিযানের খবর পেয়ে দোকান মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও আটক করা হয়েছে দোকান কর্মচারী নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাসকে (২১)।

মুদি দোকান লক্ষèী ভান্ডারে তল্লাশি চালিয়ে তিনটি হকিস্টিক, পাঁচ বোতল বিদেশি মদ, নয়টি বিয়ার, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশি অস্ত্র এবং ৪০টি চোরাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশি অস্ত্র কেনাবেচা করে আসছিলেন লক্ষী ভান্ডারের মালিক পলাশ কুন্ডু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews