1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা কালীগঞ্জ বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অভ্যুত্থানের পরও পরিবর্তন নেই: বলেছেন নাহিদ ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা শরণখোলায় মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে মুক্ত  ৬ লেন সড়ক প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে বারোবাজার মানববন্ধন

কালীগঞ্জে শিশু তাবাসসুম হত্যাকাণ্ড প্রেস ব্রিফিং: খুনির স্বীকারোক্তি, আলামত উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার

সোহেলরানা ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শিশু তাবাসসুম খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য, খুনের কারণ এবং উদ্ধার হওয়া বিভিন্ন আলামত সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারবাজারের বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাবাসসুম বারবাজারের বাদে ডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা থেকে ঘাতক তাহেরকে আটক করে। আটককৃত তাহেরকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং হত্যার ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান (সার্কেল এসপি)  প্রেস ব্রিফিংয়ে জানান, ঘাতকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে।

তিনি আরও জানান, হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্য কেউ থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।

কালীগঞ্জ থানার ওসি জেললাল হোসেন জানান, এটি একটি নৃশংস ও মর্মান্তিক হত্যাকাণ্ড পুলিশ ইতোমধ্যে আসামিকে আটক করেছে।   আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত মামলার চার্জশিট দাখিল করা হবে। এদিকে, এই নির্মম হত্যাকাণ্ড এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews