1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

যশোর জেলা বিএনপি সম্পাদক খোকনের নামে মহিলা দল সভানেত্রীর মামলা

  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

যশোর প্রতিনিধি :  যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে মানহানি ও হত্যার হুমকির মামলা করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জাতীয়তাবাদী মহিলা দল যশোর শাখার সভানেত্রী রাশিদা রহমান।
আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ। বাদী মামলায় অভিযোগ করেছেন, গত ৮ নভেম্বর দুপুর বেলা ১২টা ৪০ মিনিটের দিকে যশোর রেডক্রিসেন্ট অফিসের দ্বিতীয়তলায় মিটিং আরম্ভ হওয়ার পূর্বে কথা বার্তার এক পর্যায়ে উপস্থিত অ্যাড. আবু ইসহক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ ব্যক্তিবর্গের সামনে বাদীকে থাপ্পড় মারার জন্য তেড়ে আসেন আসামি। এসময় বাদীকে গালিগালাজ করেন।

তিনি মামলায় আরো উল্লেখ করেন, তখন উপস্থিত ব্যক্তিবর্গ আসামির হাত থেকে বাদীকে কোনমতে রক্ষা করে।
এরপর বাদী কোতয়ালি থানায় মামলা করতে গেলে বিজ্ঞ আদালতে মামলার করার পরামর্শ দেন। পরে তিনি আদালতে মামলা করেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সভপতি ও যশোর আদালতের পিপি সাবেরুল হক সাবু বলেন, ‘শুনেছি সভানেত্রী রাশিদা রহমানের ছেলের অপকর্ম নিয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন একটু বকাবকি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।’
তিনি আরও বলেন, ‘মামলা করা ঠিক হয়নি। জেলা বিএনপি’র কাছে লিখিত অভিযোগ দিতে পারতেন। দল ব্যবস্থা না নিলে অন্যথায় মামলা করতে পারতেন। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews