1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

যশোরে ককটেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণে আতঙ্ক, আহত ১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার

যশোর অফিস:যশোরের অভয়নগর ও শার্শা উপজেলায় পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অভয়নগরের নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি। তবে শার্শার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নওয়াপাড়ায় রেললাইনে ককটেল নিক্ষেপ
সোমবার (১৭ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের রেললাইন এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে যশোর নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তা শাখার এসআই খোরশেদ আলম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে কেউ আহত না হলেও ঘটনাস্থল থেকে লাল টেপের কয়েকটি অংশ উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানার ওসি কে.এম. রবিউল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রেললাইনের পাশে লুকিয়ে থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়েছে।” ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রেলওয়ে পুলিশ এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছে।
শার্শায় বোমা বিস্ফোরণে যুবক গুরুতর আহত
একই রাত গভীর রাতে শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে নিজ বাড়ির সামনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন বিপ্লব হোসেন (২১)। তিনি স্থানীয় শ্রমিক এবং বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত বলে তার মা পারুল বেগম দাবি করেছেন।
পারুল বেগম জানান, রাত দুইটার দিকে বাথরুমে যাওয়ার সময় হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। তবে স্থানীয় একটি সূত্র ও পুলিশের দাবি—বিপ্লব নিজেই বোমা তৈরি করার সময় আহত হয়েছেন।
আহত বিপ্লবকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতির পর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার বলেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং ঢাকায় রেফার করার প্রস্তুতি চলছে।
শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বানাতে গিয়ে বিপ্লব আহত হয়েছেন।” ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।
দুটি ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে উভয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews