1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

যশোরে মাদক কারবারী আতিয়ারের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার

যশোর অফিস : মাদক মামলার রায়ে যশোরে আতিয়ার রহমান নামে এক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায়ের আদেশ আদেশ দেন। করেন।সাজাপ্রাপ্ত আতিয়ার রহমান শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত কাশেম ঢালীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ২০১৫ সালের ২৯ অক্টোবর বিকেলে ডিবি পুলিশের একটি এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম আতিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
ঘটনার পর এসআই মুরাদ হোসেন বাদী হয়ে আতিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে এসআই তোফায়েল আহমেদ ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার মামলার রায় ঘোষণার সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আতিয়ার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আতিয়ার উপস্থিত অবস্থায় রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews