1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

রঙিন পোস্টার ব্যানার ব্যবহার করায় যশোর-২ আসনের বিএনপি প্রার্থী মুন্নিকে শোকজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার

যশোর প্রতিনিধি : যশোর নির্বাচনী প্রচারণায় নিয়ম ভেঙে রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বিএনপি প্রার্থী সাবিরা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটি এই শোকজ করেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুল সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৯ জানুয়ারি যশোর জেলা ও দায়রা জজ আদালতে স্বশরীরে হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যে, সেখানে ধানের শীষ প্রতীকের প্রচারণায় প্রচুর পরিমাণে রঙিন ফেসটুন, ব্যানার ও পোস্টার ব্যবহার করা হয়েছে। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী, প্রচারণায় রঙিন পোস্টার বা ব্যানার ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। যা সংসদ নির্বাচনে রাজনীতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০২৫ এর ৭ (গ) (ঙ) বিধির লঙ্ঘন হয়েছে। চিঠিতে আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩টার মধ্যে যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে প্রার্থী কিংবা তার প্রতিনিধিকে হাজির হয়ে স্বশরীরে লিখিত ব্যাখা দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার মুঠোফোনে জানান, ‘রঙিন পোস্টার ও ব্যানার ওগুলো অনেক আগের। বিএনপি অনেক বৃহৎ দল, অনেক কর্মী সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসা শ্রদ্ধার জায়গায় নিজ নিজ উদ্যোগে টাঙিয়ে ছিলো। সেটা আমার জানার বাইরে। নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিলো; তখন নেতাকর্মীদের আমি সরানোর নির্দেশনা দিয়েছিলাম। যেগুলো থেকে থেকে আমার জানার বাইরে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রতিনিয়ত এসব ব্যানার পোস্টার সরানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি। যেহেতু শোকজ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই জবাব দিবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews