1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার ডুবি, নিহত ১

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ বার

অনলাইন ডেস্ক:

ঢাকা সদরঘাটে দুই লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২ থেকে ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে ঈদযাত্রার ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সম্রাট হাওলাদার জানান, একটি লঞ্চ সদরঘাট ছেড়ে যাওয়ার সময় পেছানোর (ব্যাকগিয়ার) সময় পাশের আরেকটি লঞ্চের সঙ্গে চাপা পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি। এতে ট্রলারটি দুই লঞ্চের মাঝখানে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, দুর্ঘটনার সময় ট্রলারটিতে ৭ থেকে ৮ জন যাত্রী ছিলেন। লঞ্চের নিচে পড়ে যাওয়ার পর একজন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেকজন পানিতে পড়ে নিখোঁজ হন। পরে ট্রলারটি উদ্ধার করা হলেও ভেতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর সদরঘাট এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews