• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও  সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী হরিণ‌ শিকারী আটক

সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন 

আব্দুল মালেক রেজা শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে জব্দকৃত ২৩০ টন কয়লা বোঝাই কার্গো  জাহাজে আগুন ধরেছে। ফায়ার সার্ভিস সদস্যদের ঘন্টাব্যপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে। ১১ নভেম্বর সকালে শরণখোলা রেঞ্জ সংলগ্ন এলাকার নদীতে ভাসমান অবস্থায় থাকা কার্গোতে এ ঘটনা ঘটে। শরণখোলা রেঞ্জের  হাড়বাড়িয়া থেকে বিদেশী কয়লা পাচার করে নিয়ে যাবার পথে বনরক্ষীরা গত ১৮ অক্টোবর বিকেলে ভোলা নদীতে ৯ পাচারকারীসহ কাগোর্টি আটক করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে বনরক্ষীরা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন ভোলা নদীতে নোঙ্গর করে রাখা কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে ঘন্টাব্যপী কয়লায় পানি দিয়ে ধোয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। বড় ধরনের আগুনের দূর্ঘটনা এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্ততি নেওয়া হয়েছে বলে এসিএফ জানান।
শরণখোলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ আফতাদ ই আলম বলেন, কার্গোর নীচে কয়লার গরমে আগুন সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিলো। ধোয়া নিয়ন্ত্রণ করা গেছে। অগ্নি দূর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বনবিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানায় জানান, বনরক্ষীরা সুন্দরবনের ভোলা নদীতে টহলের সময় গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে ইন্দোনেশিয়ান ২৩০ টন কয়লা বোঝাই একটি মিনি কার্গো সহ ৯জনকে আটক করেন। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করে নির্দ্দিষ্ট গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের মধ্যে দিয়ে অন্য কোথাও পাচার করে নিয়ে যাচ্ছিলো।
তারা কয়লার কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা করে ৯ আসামীসহ কয়লা বোঝাই কার্গোটি শরণখোলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলার আসামীরা বর্তমানে বাগেরহাট কারাগারে রয়েছে বলে এই কর্মকর্তা জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, জব্দকৃত কাগোর্র কয়লা শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন সুন্দরবনের পাশে নামানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা