• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সুন্দরবনের শরণখোলায় ভোলা নদীতে জব্দকৃত কার্গো জাহাজের কয়লায় আগুন  বাঘায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান, মালিক উধাও—১২ বস্তা চিনি দান মাদ্রাসায় শরণখোলায় ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার  কথিত প্রেমিক পলাতক ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।  ড. মুহাম্মদ ইউনূস পেলেন ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস  অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব

কসবায় পৌরসভার কৃষ্ণপুর গ্রামে খাটের নিচ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক।

ঝর্ণা বেগম কসবা উপজেলা প্রতিনিধি / ২৪০ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) সকাল প্রায় ১১টায় কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার নির্দেশনায় এসআই হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কৃষ্ণপুর গ্রামে রিনা আক্তারের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির দক্ষিণ ভিটার চৌচালা টিনের ঘরের একটি খাটের নিচে রাখা দুটি বস্তা তল্লাশি করে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে আটক করতে সক্ষম হলেও তার স্বামী কৃষ্ণপুর গ্রামের আব্দু মিয়ার ছেলে মো. মিজান মিয়াসহ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় আটককৃত আসামিসহ পলাতক আরও ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “কসবা উপজেলায় মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

পুলিশের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা