• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়নগরে বাইসাইকেল ট্রাক সংঘর্ষে নিহত-১ জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সলিমুন্নেসা বালিকা বিদ্যালয়, শ্রেষ্ঠ বক্তা সুপ্রভাত বিষ্ণু! ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে অত্যাআধুনিক কসাইখানা উদ্বোধন ঝিনাইদহে স্কুলছাত্র দেড় মাস নিখোঁজ: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কালীগঞ্জ থানায় ওসির বিতর্কিত মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা, পেশাদারদের মধ্যে ক্ষোভ ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ সন্ত্রাসের কবলে কালিয়ার সাতবাড়ীয়া গ্রাম, পুরুষশূন্য অর্ধশতাধিক পরিবার স্বামীকে তালাকের নোটিশের আগেই অন্যত্র বিয়ের অভিযোগ শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর দাবি

ঝিনাইদহে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে অত্যাআধুনিক কসাইখানা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : / ২০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

ঝিনাইদহ পৌরসভায় সর্বাধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (খউউচ)’ এর আওতায় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাইয়ের লক্ষ্যে এ কসাইখানা নির্মাণ করা হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কসাইখানার উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

প্রকল্পের তথ্য মতে, কসাইখানাটি নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌ

র কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি (১৮-০২-২০২৬) আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানাটি ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পূর্ণ আধুনিক এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।

ঝিনাইদহে পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, সর্বাধুনিক কসাইখানায় গরু ও ছাগল আলাদা ভাবে জবাই ও প্রক্রি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা