১৯ জুন (শুক্রবার) দুপুরে কালিগঞ্জের মেইন বাসস্ট্যান্ড চত্বরে কালিগঞ্জ উপজেলাবাসী”-র ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহের ১৭ লক্ষ মানুষের উন্নত চিকিৎসাসেবা ও উচ্চতর চিকিৎসা শিক্ষা নিশ্চিত করতে জেলা শহরে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে রাজপথে নেমে আসেন সর্বস্তরের জনগণ। “ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে”
“১৭ লক্ষ মানুষের জনপদ, ঝিনাইদহে মেডিকেল কলেজ চাই” এই ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝিনাইদহ একটি জনবহুল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো মেডিকেল কলেজ নেই। ফলে জটিল ও উন্নত চিকিৎসার জন্য সাধারণ মানুষকে দূর-দূরান্তে ছুটে বেড়াতে হয়, যা অত্যন্ত কষ্টদায়ক ও ব্যয়বহুল। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন :ঝিনাইদহ(৪) আসনের
এমপি মাওলানা আবু তালিব আরো বক্তব্য রাখেন: ওবাইদুল্লা পাটোয়ার সোহেল আহম্মেদ
মাওলানা ওলিয়ার রহমান। সহ আরো অনেকে উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। সহআরো অনেকে উপস্থিত ছিলেন।