মাদকের খুচরা বিক্রেতা নয়, ডিলার ও গডফাদারদের গ্রেফতারের পরামর্শ সাংবাদিকদের
স্বাধীন বাংলানিউজ:
/ ২৪
Time View
Update :
সোমবার, ২২ জুন, ২০২৬
Share
ঝিনাইদহ জেলাকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। বিশেষ করে মাদক নির্মূল এবং গ্রামে গ্রামে সামাজিক অস্থিরতা দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
রোববার (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে তার প্রশাসনের অবস্থান স্পষ্ট করে বলেন, “মাদকের ব্যাপারে কোনো আপস নেই, সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। ঝিনাইদহকে মাদকমুক্ত করতে পুলিশ বিভাগ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক অস্থিরতা দমন প্রসঙ্গে তিনি বলেন, ঝিনাইদহে শিশু নির্যাতন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামীণ দলাদলি ও সহিংসতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া এবং চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশ অত্যন্ত তৎপর থাকবে। অপরাধীর কোনো ভিন্ন পরিচয় বিবেচনা করা হবে না।
তিনি বলেন, “কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ কেবল অপরাধ হিসেবেই দেখবে, একে ভিন্নভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকসহ জেলাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিক বন্ধুরা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। সাংবাদিকরা মূলত পুলিশের সহযোগী হিসেবে কাজ করে সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন।
এ সময় সাংবাদিকরা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, জেলায় যেসব মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছেন তারা মুলত চুনোপুটি। সারা জেলায় মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। সরকার পরিবর্তণ হলে মাদকের গডফাদারও পরিবর্তন হয়। ডিলার ও গডফাদারদের আটক করতে না পারলে মাদক বিরোধী অভিযোন ব্যার্থ হবে।
অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সম্পাদক এ্যাড আলাউদ্দীন আজাদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, যুগান্তরের মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম মন্টু, শাহজাহান নবীন ডেইলি স্টারের ওমর আলী সোহাগ এবং বাংলাদেশ বেতারের সংবাদদাতা আহসান কবিরসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।