• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালীগঞ্জে অপহরণের পর শিশুকে নির্যাতন, মৃত ভেবে কচুরিপানার নিচে ফেলে যাওয়ার অভিযোগ মহেশপুরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসী মালিককে ৫০০ টাকা জরিমানা কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী’র মানবেতর জীবন যাপন একই চেয়ারে ৭ বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের ‘একচ্ছত্র সাম্রাজ্য’ মুসলিম জাগরণের কবি গোলাম মোস্তফার বাড়ি যেন বিশ্বকাপের কোলাজ মাদকের খুচরা বিক্রেতা নয়, ডিলার ও গডফাদারদের গ্রেফতারের পরামর্শ সাংবাদিকদের ঝিনাইদহে ৫ কর্মদিবসে চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা দুই বছর পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু চুড়ামনকাটিতে আল আকসা জি এইচ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন ও সম্মাননা সনদ প্রদান যশোরে ইজিবাইক ছিনতাই মামলায় ৬ জন আটক

মহেশপুরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসী মালিককে ৫০০ টাকা জরিমানা

স্বাধীন বাংলানিউজ: / ১৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪৫ ধারায় ইকবাল বাহার নামে এক ফার্মেসী মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এমসি ১/২৬ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে এ জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইকবাল বাহার মহেশপুর উপজেলার ভৈরবা বাজার এলাকার মৃত মানাউর রহমানের ছেলে এবং ভৈরবা বাজারের সাতসোতা রোডের তরফদার মার্কেটে অবস্থিত মেসার্স বাপ্পী ড্রাগ হাউজের প্রোপ্রাইটর। প্রতিষ্ঠানটিতে এ্যালোপ্যাথিক ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বলে জানা গেছে। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে সরকারি নিয়ম অনুযায়ী ওষুধ বিক্রির বিষয়টি তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার এডিএলজি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিনুল ইসলাম, এএসআই সামসুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের ইন্সপেক্টর শেখ মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মামলার শুনানি শেষে আইন অনুযায়ী জরিমানার আদেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা