• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে পৌর ছাত্রলীগের পোস্টারিং কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার পারভেজ গ্রেফতার সুন্দরবনে শিকারীদের ফাঁদে আহত বাঘিনী সুস্থ হয়ে বনে ফিরছে জুলাই মাসে জব্দ পণ্য পাচারের অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩, বহিষ্কার ৫ ঝিনাইদহে কৃষকদের মাঝে ৭ হাজার গাছের চারা ও জৈব সার বিতরণ কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো স্বজন ও নেতাকর্মীরা কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে মানববন্ধন ঝিনাইদহ ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী ইজিবাইক যাত্রী নিহত কালীগঞ্জে অপহরণের পর শিশুকে নির্যাতন, মৃত ভেবে কচুরিপানার নিচে ফেলে যাওয়ার অভিযোগ মহেশপুরে ভোক্তা অধিকার আইনে ফার্মেসী মালিককে ৫০০ টাকা জরিমানা

জব্দ পণ্য পাচারের অভিযোগে রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩, বহিষ্কার ৫

স্বাধীন বাংলানিউজ: / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বেনাপোল বন্দরের ওয়্যারহাউজ থেকে জব্দকৃত ভারতীয় পণ্য পাচারের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউজের এক সহকারী রাজস্ব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এ সময় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার ও পাচারের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। রোববার দিবাগত রাত ৩টার দিকে বেনাপোল বাজারে পণ্য উদ্ধার ও আটকের ঘটনা ঘটলেও তাদেরকে আজ সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

আটককৃতরা হলেন- কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) ইন্দ্রজিৎ মূখার্জী, ট্রাকচালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসান।

আটক পণ্যচালানটিতে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ পাওয়া গেছে।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের হিসাব ও সিজারমূল্য নির্ধারণের কাজ চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা