• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শৈলকুপায় সড়ক দুর্ঘটনা এক যুবক নিহত  কালীগঞ্জে কৃষি প্রণোদনা: কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ চুয়াডাঙ্গা ‘জয় বাংলা’ লেখা বোমা সদৃশ বস্তু উদ্ধার, রাইসার বিলে চরম আতঙ্ক যশোরের রূপদিয়া ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ফকিরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রপ্তার জীবননগর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে দিনে-দুপুরে টাকা চুরি মেহেরপুরের ধলা মাঠে ডিবির অভিযানঃ উদ্ধার ৪ কেজির গাঁজা গাছ, গ্রেপ্তার ১ খুলনার বড় বাজারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জব্দ ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন ঝিনাইদহে ওয়ালটনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা পেলেন শতাধিক মানুষ কালীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

মেহেরপুরের ধলা মাঠে ডিবির অভিযানঃ উদ্ধার ৪ কেজির গাঁজা গাছ, গ্রেপ্তার ১

স্বাধীন বাংলানিউজ: / ৬ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা এবং প্রায় ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ধলা মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ধলা গ্রামের সাব্দুদ মন্ডল। তিনি একই গ্রামের জমিরউদ্দীন মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি প্রদীপ কুমার সানার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আলি রাজ এবং ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে ধলা ক্যাম্পের পুলিশ সদস্যরা। অভিযানে প্রায় সাড়ে সাত ফুট (৯১ ইঞ্চি) লম্বা ও আনুমানিক ৪ কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, ‘মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) আলি রাজ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে এবং গাংনী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আটক ব্যক্তিকে গাংনী থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা