1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ১

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০১ বার

অনলাইন ডেক্স,

এবার পাঁচ কোটি টাকা চাঁদা না দেয়ায় রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে ওই আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলার এই ঘটনা ঘটে। হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন লোক দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। তারা দৌড়ে সামনের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে একজনের হাতে বন্দুক ছিল, তাকে গুলি চালাতেও দেখা যায়। একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে তাকে একজন এসে উদ্ধার করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হামলাকারীরা পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। না পেয়ে একদল লোক অস্ত্রসহ নিয়ে এসে হামলা চালায়। সেখানে গুলিও চালায় হামলাকারীরা। আর গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দেয়ায় দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালায় ওই ব্যাক্তি ও তার সহযোগীরা। এ সময় সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে প্রতিষ্ঠানে হামলা করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, গুলির ঘটনায় এখনও মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার (১০ জুলাই) পল্লবী থানায় একটি জিডি করেছেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান। সেখানে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার প্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews