1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নেছারাবাদে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

নেছারাবাদে স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পরিচ্ছন্নতা ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. তপু রায়হান এর সভাপত্তিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা ও পৌর ইউনিটের দায়ীত্বে থাকা যুগ্ম আহবায়ক মো. নেছার শেখ, মোঃ আজিজুল হক নবীন, মোঃ রুহুল আমীন শাহীন, স্বরূপকাঠী পৌর বিএনপি’র সধারণ সম্পাদক মইনুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. মহাসিন মিয়া, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. আমিনুল ইসলাম মিজান, সদস্য সচিব মো. আল মামুন ভুইয়া প্রমুখ।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্তরে পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং হাসপাতাল চত্তরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews