• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

মারা গেলেন কালীগঞ্জে ট্রেনে কাটা পড়া সেই নারী

আজিমুল ইসলাম কালীগঞ্জ থেকে / ২১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি শেষে আবার চলতে শুরু করে। এ সময় রাবেয়া খাতুন চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান।এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন অংশ ও একটি হাত গুরুতরভাবে আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মোবারকগঞ্জ রেলস্টেশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রাবেয়া খাতুনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে রাবেয়া খাতুনের মরদেহ আবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।ট্রেনে ওঠা-নামার সময় অসাবধানতা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, কালীগঞ্জের এই দুর্ঘটনা তারই একটি মর্মান্তিক উদাহরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা