1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের পুলিশের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ বাস নদীতে পড়ে নিহত ২, জীবিত উদ্ধার ১১ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার ডুবি, নিহত ১ সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬ শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল  মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার মদসহ ১ মাদক কারবারি আটক মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের আসামি আটক

নুরের ওপর হামলা আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২১১ বার

ডিজিটাল ডেস্ক,

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলের ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে নুরুল হক নুরের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে।

শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে উত্তেজনা চরমে পৌঁছায়। সংঘর্ষের একপর্যায়ে আল রাজী টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন।”

এর আগে সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews