রাখালগাছি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান
সফিয়ার রহমান
/ ২৯
Time View
Update :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
Share
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করে পরবর্তীতে যুবদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
মুস্তাফিজুর রহমান জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি রাখালগাছি ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চান।তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে সব সময় মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়েছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে কাজ করতে চান।
এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।এদিকে, মুস্তাফিজুর রহমানের মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।