চুড়ামনকাটিতে বিএনপি নেতা শিমুল মাস্টারের বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি।।
/ ১
Time View
Update :
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
Share
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার শিমুল হোসেনের বাড়িতে বোমাসদৃশ্য বস্তু ও একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিমুল মাস্টার ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে হাজির হন। এসময় তারা স্থানীয়দের সাথে কথা বলেন।পরে তারা অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট দুটটি উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামিম কবীর ওয়াসিমসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নেন। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তু ও চিরকুটটি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।