1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

নেছারাবাদে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক বনায়নের অংশ হিসেবে নেছারাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ বছর দেশের ৬৪ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমিতে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নেছারাবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমিতে ১০২টি বিভিন্ন জাতের আমের চারা রোপণ করা হয়। এদিন উপজেলার মোজাদ্দেদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৫২টি, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে ৩০টি এবং নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ২০টি আমের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোঃ রাসেল হোসেনসহ আনসার ও ভিডিপির ভাতাভুক্ত সদস্যবৃন্দ।

এ সময় জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেন বলেন, “বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে সামাজিক বনায়নের অংশ হিসেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অন্যান্য জেলার ন্যায় পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আমি এই মহতী উদ্যোগের জন্য মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ ও মহতী উদ্যোগ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুপ্রেরণায় অন্যান্যরাও যেন বৃক্ষরোপণ ও বনায়নে উৎসাহী হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews