• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’ স্লোগানে মেয়র প্রার্থী জহির হাসান মোহন

আজিমুল ইসলাম কালীগঞ্জ থেকে / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘আমরাই গড়ব স্মার্ট কালীগঞ্জ’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জের গল্পঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে কালীগঞ্জ পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তুলতে কাজ করব।
পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণসহ নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করব। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য।’
তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে কালীগঞ্জ পৌরসভাকে একটি স্মার্ট ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা