1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শহীদ জিয়া তৈরি পোশাক খাতে নারীর নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার

 গোলাম মোর্শেদ শেখ ,নড়াইল:

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নিয়ে সমাজের নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর ) বিকালে কালিয়া উপজেলা ঈদগাহ মাঠে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান, আহবায়ক নারী ও শিশু অধিকার ফোরাম ও সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম।

আলোচনা সভায় বেগম সেলিনা রহমান বলেন, সমাজের নারীদের নিরাপত্তা, সুরক্ষা ও শিশুদের মৌলিক অধিকারের নিশ্চয়তার জন্য নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার নেতৃত্বে এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন।

অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি পোশাক খাতে নারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বের বিষয় হলো নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারে শক্তিশালী উদ্যোগ নেওয়া হবে।

বিশ্বাস জাহাঙ্গীর আলম জনগনের উদ্যেশ্যে বলেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে আমাকে নড়াইল-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি স ম রেজা রাব্বি কামাল, সাবেক পৌর সদস্য সচিব শেখ মনিরুজ্জামান, সহসভাপতি শেখ মনিরুল ইসলাম, সহসভাপতি মোল্লা জুয়েল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, সদস্য সচিব সরদার আর্মস্ট্রং,

সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, ও সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি হেমায়েত হোসেন হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রবি ও সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি সুলতানা বেগম, সাধারন সম্পাদক রাশিদা খানম, পৌর মহিলা দলের সভাপতি জোৎস্না বেগম, সাধারণ সম্পাদক মনিরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লাকি বেগমসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews