1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যু, যবিপ্রবি উপাচার্যের শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার

যশোর প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ (পূর্বের নাম- এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগ) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রণব কুন্ডুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

সোমবার ১৭ নভেম্বর ভোর ২টা ৪৮ মিনিটে ডেঙ্গু ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর শিক্ষক ও সহপাঠীরা জানিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন ধরে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রণব কুন্ডুর পিতার নাম প্রফুল্ল কুন্ডু ও তাঁর গ্রামের বাড়ি নড়াইল জেলার সদর থানার মুশুরিয়া গ্রামে।

এক শোক বাণীতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রণব কুন্ডুর অকাল মৃত্যু সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক। তাঁর এমন অকাল মৃত্যুতে যবিপ্রবি হারিয়েছে একজন মেধাবী শিক্ষার্থী এবং তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের শিক্ষক-সহপাঠীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একইসঙ্গে প্রণব কুন্ডুর অসুস্থ হওয়ার পাশে তাঁর শিক্ষক, সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়েছেন, এ জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই।

এদিকে প্রণব কুন্ডুর অকাল মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল প্রয়াণে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews