1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শরণখোলায়  বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস যৌথভাবে পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরের বিভিন্ন সড়কে
 রেলি ও মানববন্ধন শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে ও শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট এর শিক্ষক জাহিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, দুর্নীতি প্রতিরোধ কমিটির শরণখোলা শাখার সভাপতি প্রধান শিক্ষক নান্না মিয়া, সাধারণ সম্পাদক  অধ্যক্ষ ওসমানগনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় কুমার হালদার, জামাত নেতা মাওলানা ওবায়দুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন,  যুবদল নেতা আবুল বাশার, ইসলামী ফাউন্ডেশন এর পক্ষে গোলাম কিবরিয়া প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবক কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, সমবায় কর্মকর্তা আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল। নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা হিসেবে সাফল্য অর্জনকারী লাভলী বেগমকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা জাহিদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews