শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্প মাল্য অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করা হয়। শরণখোলা উপজেলা রায়েন্দা বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার, বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম। এ সময় শহীদদের বাজারে আরো মাল্যদান করেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও গ্রাম পুলিশ। পুষ্পমাল্য অর্পন শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
Leave a Reply