1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ বার

মোঃ রুহুল আমীন-নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।তিনি নেছারাবাদ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেছারাবাদ সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহাবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপি’র সভাপতি কাজী মো. কামাল হোসেন, সধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু ও জুলাই যোদ্ধা মো. রাজু আহম্মেদ প্রমুখ। এদিন জেলা প্রশাসক আবু সাঈদ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, ভুমি অফিস, বিসিক শিল্প নগরী ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শনসহ বিভিন্ন কর্মসুচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews