1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার

 মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় রাজশাহী জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে বাঘা থানা পুলিশ নিয়মিত টহলে ছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও এএসআই জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল বাউসা ইউনিয়নের কাঁঠালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য (শুকনা গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে দুই যুবককে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বাউসা ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সৈকত আলী (২৯) এবং বাউসা (মাঝপাড়া) গ্রামের মোহাম্মদ খালেকের ছেলে নুরুজ্জামান সরকার (৩৬)। পরবর্তীতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা প্রদানের পর তাদের রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews