1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের পুলিশের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ বাস নদীতে পড়ে নিহত ২, জীবিত উদ্ধার ১১ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার ডুবি, নিহত ১ সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬ শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল  মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার মদসহ ১ মাদক কারবারি আটক মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের আসামি আটক

ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করল বিমান

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

উড়োজাহাজ সংকট, আসন্ন হজ কার্যক্রম এবং বহরের রক্ষণাবেক্ষণ প্রয়োজনের কথা উল্লেখ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রবিবার (৪ জানুয়ারি) জাতীয় পতাকাবাহী সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যমান উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান জানায়, একাধিক উড়োজাহাজ দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে যাওয়ার পাশাপাশি আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজ বরাদ্দের প্রয়োজন থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকবে।যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিদ্যমান নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ভ্রমণ ব্যবস্থা, ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরতের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে সহায়তার জন্য যাত্রীদের ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় কার্যালয়, কল সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান যাত্রীদের সহযোগিতা কামনা করেছে এবং ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে ফ্লাইট পুনরায় চালু হলে যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews