1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সাবেক এমপি মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০১ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক:

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সিরাজুল

দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত দল ইতোমধ্যে কাজ করছে।

আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত দম্পতি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হবে এবং অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

এ পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতে যুক্তি তুলে ধরে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews