• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা নেছারাবাদে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ  আস্থা সমিতির মালিক খোকন গ্রেপ্তার পূর্ব সুন্দরবনের পর্যটন স্পট সমূহে শুরু হয়েছে তিনদিনের পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযান অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি যশোরে বার্মিজ চাকুসহ যুবক আটক সোলার ব্যাটারির আয়ুষ্কাল কত বছর? রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন অনিশ্চিত সুন্দরবনে র‍্যাবের অভিযান ২৯ টি আগ্নেয়াস্ত্র,২০০ রাউন্ড গুলি উদ্ধার ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার নড়াইলের কালিয়ায় পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: লিজধারী আবু জাফর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পুলিশ জানিয়েছে, হোটেলটি তার নামেই লিজ নেওয়া হয়েছিল।বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে আবু জাফরকে আটক করে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা।

এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তিদের একজন মির্জা গালিব স্ট্রিটের পাশের হোটেল ‘যাপন’-এর কর্মী।অগ্নিকাণ্ডের পর থেকে ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং হোটেল পরিচালনায় কোনো ধরনের অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

বুধবারই নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে কলকাতা পুলিশ। সেই দলের তদন্তেই হোটেলটির লিজধারী আবু জাফরকে আটক করা হয়।মির্জা গালিব স্ট্রিটের পাঁচতলা ভবনটিতে একাধিক হোটেল ও অতিথিনিবাস পরিচালিত হচ্ছিল। ভবনটির তৃতীয় তলায় প্রায় ১ হাজার ১০০ বর্গফুট জায়গাজুড়ে চলছিল ‘শিখা ইন’। অভিযোগ রয়েছে, তুলনামূলক ছোট জায়গায় খুপরির মতো পাঁচটি কক্ষ তৈরি করে হোটেল পরিচালনা করা হচ্ছিল।

মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫ জন বাংলাদেশি বলে জানা গেছে।অগ্নিকাণ্ডের পর মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে শোকজ করেছে দমকল দপ্তর। প্রতিষ্ঠানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

তদন্তে ওই ভবনের বিভিন্ন হোটেলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, ভবন ব্যবহারের অনুমোদন এবং অন্যান্য নিয়মকানুন মানা হয়েছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।‘শিখা ইন’-সহ ভবনটির অন্যান্য হোটেলও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না মেনে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আবাসিক ভবনকে নিয়মবহির্ভূতভাবে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।

দমকল বিভাগের সদর দপ্তরের কাছাকাছি এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, হোটেল পরিচালনায় অনিয়ম এবং নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদন্ত শেষে স্পষ্ট হবে।সংক্ষেপে: কলকাতার নিউমার্কেটের শিখা ইন হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় লিজধারী আবু জাফর গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫ জন বাংলাদেশি। পাশাপাশি মির্জা গালিব স্ট্রিটের ৯টি হোটেল ও ৪টি রেস্তোরাঁকে অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে শোকজ করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা