1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

দুই এমপিসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার

অনলাইন ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews