1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দুই শতাধিক সনাতন ধর্মের পুরুষ মহিলা সদস্যের বিএনপিতে যোগদান

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৪৮ বার

গোলাম মোর্শেদ ,নড়াইল:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে উই আর ইউনাইটেড নড়াইল -১ এর অন্যতম সদস্য নড়াইল ১ এর বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এর হাত ধরে দুই শতাধিক সনাতন ধর্মী হিন্দু সম্প্রদায়ের মহিলা পুরুষ বিএনপিতে যোগদান করেন।

এ অনুষ্ঠান হয়েছে ২ অক্টোবর সন্ধ্যা বেলায় কালিয়া থানার পাঁচ গ্রাম ইউনিয়নের পিরোলীস্থান রাজবংশী পাড়া ,ঋষি পাড়া ও সাহা পাড়ায় তিনটি পূজা মন্ডব প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, নড়াইল ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ, সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম সাগর।

কালিয়া থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গুলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি রিজাউল মোল্লা। সালামাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিনুর আলম, কালিয়া পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক হায়দার আলম, বিএনপি নেতা বাবুল জোয়ারদার, কালিয়া থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিন্দারুল জোয়াদ্দার, পিরোলী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, বিএনপি নেতা মাহমুদ মোল্লা, পিরোলী বাজার বণিক সমিতির সেক্রেটারি জহিরুল ইসলাম।

রাজবংশী পাড়া ঋষিপাড়া ও সাহা পাড়ায় বিএনপিতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনটি অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়া থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews