1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

মাদারগঞ্জে ঝিনাই নদী থেকে ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ২

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার
নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক :

জামালপুরের মাদারগঞ্জে চরভাটিয়ান গ্রামে ঝিনাই নদীতে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পলি আক্তার (১২), আবু হোসেন (৮) ও সায়েবা আক্তার (৮) নামে তিন শিশুর লাশ উদ্ধার করে। নিখোঁজ রয়েছে আরো দুই শিশু। নিখোঁজ দু’জনকে উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে ডুবুরি দল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা অনুমানিক ৩টার দিকে মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের ঝিনাই নদীর আনোয়ারের বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ওই পাঁচ শিশু।

তারা হলো- চর ভাটিয়ানি গ্রামের দুদু মিয়ার ১২ বছরের শিশুকন্যা পলি আক্তার ও আট বছরের শিশুপুত্র মো: আবু হোসেন। একই গ্রামের আজাদ মিয়ার ১০ বছরের শিশুকন্যা কুলসুম, একই উপজেলার বাউশী গ্রামের নুর ইসলামের আট বছরের শিশুকন্যা সায়েবা আক্তার এবং অজ্ঞাতনামা একজনসহ পাঁচ শিশু।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্ল্যা সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে। শিশু কুলসুম ও অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধারে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews