1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বারোবাজার হাইওয়ে থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আবার বাড়লো সয়াবিন তেলের দাম বাঘায় ২ মাদক সেবিকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড যারা দোসর বলে, তারই ফ্যাসিবাদের সঙ্গে গোপনে বৈঠক করছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কালীগঞ্জে বাসের বক্সে ছাগল ও কাঁচা মাংস পরিবহন: ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধীদলের ১০ জনের কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর শৈলকুপায় দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়ি ঘর ভাংচুর কালীগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন তাবিথ আউয়াল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। উদ্বোধনকালে তাবিথ আউয়াল বলেন, ‘তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।’
বাফুফের এই সভাপতি বলেন, ‘তৃণমূল পর্যায়ের খেলাধুলা শুধু আমরা হারজিতের জন্য খেলি না। খেলাধুলার মাধ্যমে দেশ পুনর্গঠনের যে আমাদের প্রচেষ্টা; সেই প্রক্রিয়ার অংশও এই তৃর্ণমূলের টুর্নামেন্ট। ক্রীড়াবিদরা প্রতিহিংসায় বিশ্বাসী না। এটিই শিখিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের সমাজে সমতা বন্ধুত্বশীল সৃষ্টি করে এই ক্রীড়া।’
নারী ফুটবলের সাফল্যের কথা উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, ‘এই অঞ্চলে নারী ফুটবল পিছিয়ে; পুরুষের পাশাপাশি নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে। যে নারীরা আমাদের ফুটবলে বিশ্বে এতো পরিচিতি করেছে; তাদের দিকেও আমাদের আরোও জোর দিতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জামান জাহেদী, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমাসর্রে সভাপতি মিজানুর রহমান খান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মাহতাব নাসির পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন অংশ নিবে। টুর্নামেন্টটি ‘যশোরের উন্নয়নের কারিগত খ্যাত’ বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য আয়োজন। রোমাঞ্চকর উদ্বোধনী খেলায় বিপুল দর্শকের উপস্থিতিতে ফতেপুর ইউনিয়ন একাদশ দুই শূন্য গোলে পরাজিত করে উপশহর ইউনিয়ন একাদশকে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
উৎসবমুখর অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংগঠকেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছে, তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews