1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

যশোরের নাজমা হোটেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৬ বার

অনলাইন ডেস্ক:

যশোর শহরের এমকে রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ‘নাজমা হোটেল’-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করে।

অভিযান সূত্রে জানা যায়, নাজমা হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা যায়। সেখানে আগের দিনের পচা টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামিতে অনুমোদনহীন ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পান কর্মকর্তারা। হোটেলের ভেতরের আবর্জনার স্তূপ ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণের দৃশ্যও অভিযানে ধরা পড়ে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকারবিরোধী এসব কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews