ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় আলোচিত ঠিকাদার লোকমান হোসেনের বিরুদ্ধে এবার উঠেছে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ। কাজ শেষ না করেই কোটি কোটি টাকার বিল উত্তোলন এবং কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পাওয়ার মাত্র একদিনের মাথায় এক কোটি টাকারও বেশি বিল তুলে নিয়েছেন তিনি।
এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর থেকে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলায় একাধিক সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স লোকমান এন্টারপ্রাইজ’-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ অসমাপ্à¦