• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শরণখোলায় প্রাণিসম্পদ সপ্তাহের  উদ্বোধন  এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা: / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (এমপি)।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ তামিম, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, নেছারাবাদ থানার তদন্ত কর্মকর্তা সঞ্জয় মজুমদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান এবং খামারি মো. ফেরদৌস আহমেদ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ। তিনি নেছারাবাদ উপজেলার প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, খামারিদের সমস্যা এবং উন্নয়নের সম্ভাব্য দিকগুলো তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনপদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তির ব্যবহার, আধুনিক পশুপালন পদ্ধতি, খামারিদের প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। পরিকল্পিতভাবে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
এ সময় জানানো হয়, নেছারাবাদ উপজেলায় বর্তমানে প্রায় ৭০০টি খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ১০ লাখ ডিম নেছারাবাদ থেকে বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। তবে আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে চাষযোগ্য জমির স্বল্পতা এবং পর্যাপ্ত পশুখাদ্য উৎপাদন না হওয়ায় খামারিরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
বক্তারা বলেন, নেছারাবাদের ভৌগোলিক অবস্থা ও জমির স্বল্পতা বিবেচনায় রেখে উপযোগী গরু ও ছাগলের জাত নির্বাচন, উন্নত প্রজননব্যবস্থা, পরিকল্পিত খামার স্থাপন এবং বিকল্প খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা