• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শরণখোলায় প্রাণিসম্পদ সপ্তাহের  উদ্বোধন  এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড

কালিয়া (নড়াইল )প্রতিনিধি / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কালিয়া উপজেলা দুইটি মোটর ভ্যান ভাড়া করে নিয়ে যাওয়ার পর ভ্যান চালক  নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় এক ভ্যান চালক কে এলাকাবাসী উদ্ধার করেছে।
গত ২৫ নভেম্বর রাত ১০ টায় পেরুলীস্থান বাজার সংলগ্ন সাহাপাড়ার পাশে এই ঘটনা ঘটে।  ২৫ নভেম্বর সকাল ৯ টায় বাড়ি থেকে জীবন জীবিকা তাড়নায় ভ্যান নিয়ে ভ্যান চালকরা  রাস্তায় বের হয়। রঘুনাথপুর বাজার চৌরাস্তা থেকে ভ্যান চালক রিহাদ বিশ্বাস (১৭) ও উসমান মোল্লা (১৫)  কে যাত্রীবেশে ভ্যান ছিনতাইকারী কয়েকজন লোক ভাড়া করে নিয়ে যায়।
ভ্যান  ছিনতাইকারীরা তাদেরকে পেরুলীস্থান বাজার পাশে  নিয়ে রিহাদকে মাথায় আঘাত সহ মারধর করে চিত্রা নদীতে ফেলে যায়। অপর ভ্যান চালক ওসমান মোল্লা ও  মটর দুই ভ্যানের এখনো কোন খোজ পাওয়া যায়নি। এলাকাবাসী জানায় ঘটনাস্থলে ভ্যানের  চাবি  একজোড়া চটি ও অনেক রক্ত দেখা যায়। নিখোজ ভ্যান চালক ওসমান মোল্লা নড়াইল সদর উপজেলা ভদ্রবিলা ইউনিয়নের বড় বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্লার ছেলে ও রিহাদ বিশ্বাস কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের সুমেরি খোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে।
ভ্যান চালক রিহাদ এর পিতা জানায় রঘুনাথপুর চৌরাস্তা থেকে তার ছেলে রিহাদ ও ওসমান কে কে বা কারা ভ্যান ভাড়া করে নিয়ে যায়,সেখান থেকে তাদের সন্ধান পাওয়া যায়নি।পরবতিতে রিহাদ কে পীরুলীস্থান সাহা পাড়া থেকে এলাকাবাসী ও বি এন পির আমেরিকার টেক্সাস এর সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জহির আহত অবস্থায় রিহাদ কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়।
রিহাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। রিহাদ বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।রিহাদ বিশ্বাসের অবস্থা আশঙ্কা জনক। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ঘটনাস্থলে চাবি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে। #ছবি সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা