আগামী ১২ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র বাগেরহাটে আগমন উপলক্ষে শরণখোলা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শরণখোলা উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিকের সভাপতিত্বে ও তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আঃ মালেক রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি পারভীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান খান, বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখা আহবায়ক প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার, সদস্য সচিব মিফতা উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ।
এছাড়া অন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবুল কালাম মীর, দীপক কুমার দাস, মোঃ নজরুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন, সিনিয়র শিক্ষক আবেদুর রহমান ও আবুল হোসেন। সভায় বক্তারা শিক্ষক বান্ধব নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপির বাগেরহাটে আগমনকে সফল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।