• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শরণখোলায় প্রাণিসম্পদ সপ্তাহের  উদ্বোধন  এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক

সোহেল রানা ঝিনাইদহ প্রতিনিধি / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ মোঃ শোভন (২১) নামে এক যুবককে আটক করেছে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
২৫ নভেম্বর ২০২৬ বুধবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাশিপুর রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়।আটক শোভন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পুরাতন তেঁতুলিয়া গ্রামের মিজানুর রহমান ও সালমা বেগমের ছেলে।
এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামুল মুবিন সরকার সুমন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জের কাশিপুর রেলগেট এলাকায় রয়েল পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শোভনকে ৫৪ বোতল উইনকারেজ ফেনসিডিলসহ আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা