• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়া ভ্যান ভাড়ার নামে ছিনতাই একজন নিখোঁজ গুরুতর আহত আরেকজন ঢাকায়  রেফার্ড শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি’র আগমন উপলক্ষে মতবিনিময় সভা নেছারাবাদে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন শরণখোলায় প্রাণিসম্পদ সপ্তাহের  উদ্বোধন  এসআরবি-৬ বাস তল্লাশি করে ফেনসিডিলসহ যুবক আটক অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাস উৎসবে আসা সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকাল হয়ে ভাসতে থাকা ২৯ পুন্যার্থীকে  উদ্ধার করেছে কোষ্টগার্ড। ২২ নভেম্বর রাতে সুন্দরবনের লইট্টা খালি খাল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত‌ বলেন,
গত ২১ নভেম্বর  রাত ১১টায় রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস হতে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করে পুণ্যার্থীবাহী একটি ট্রলার। এসময় তাদের ট্রলারে ২৯ জন পুন্যার্থী ছিল বলে জানা যায়। পরবর্তীতে ২২ নভেম্বর রাত ৮ টায় সুন্দরবনের রূপের গাং সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীতে ভাসতে থাকে। এসময় পুণ্যার্থীদের যাত্রা ব্যাহত হয় এবং তাঁরা বিপাকে পড়েন।
এ সময়  ট্রলারে থাকা একজন পুণ্যার্থী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চায়। পরে কোস্টগার্ড দুবলার একটি দল তৎক্ষণাৎ  উদ্ধার অভিযান পরিচালনা করে লইট্টা খালি খাল এলাকা হতে বিকল হওয়া ট্রলার সহ ২৯ জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করে। কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত‌ আরো বলেন, পুন্যার্থীদের উদ্ধার করে তাদের উন্নত চিকিৎসা ও খাবার দিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা